চৌগাছায় ক্লিনিকের বাথরুম থেকে যুবকের লাশ উদ্ধার

 
যশোরের চৌগাছার পল্লবী ক্লিনিকের বাথরুম থেকে ছমির উদ্দিন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কিসমত খানপুর গ্রামের মৃত জোনাব আলী মণ্ডলের পুত্র।
 
ক্লিনিকের পরিচালক মিজানুর জানান, ' মঙ্গলবার বাথরুমের দরজা অনেকক্ষণ বন্ধ থাকায় রোগীরা এসে জানালে বাথরুমে গিয়ে দেখা যায় দরজা ভেজানো রয়েছে। দরজা খুলে দেখি ওই ব্যক্তি দেয়ালে ঠেস দিয়ে পড়ে রয়েছে। মৃতভেবে চৌগাছা থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চৌগাছা থানার উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, 'সংবাদ পেয়ে ক্লিনিকের বাথরুম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে কিছু ঔষধ ও চৌগাছা হাসপাতালের আউটডোরে রোগী দেখানোর টিকিট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হাসপাতালে টিকিট কেটে বাথরুম করার জন্য পার্শ্ববর্তী ক্লিনিকে গিয়েছিল।' হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, 'প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।'
 
ইত্তেফাক/জামান