রাজশাহী নগরীর মতিহার থানার ডাসমাড়ির খুজাপুর এলাকায় ইসরাত জাহান শিউলি (২৩) নামে এক প্রবাসী ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
শিউলি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তিনি মতিহার থানার ডাসমাড়ি খুজাপুর এলাকার মৃত ভূগোল আলীর মেয়ে। শিউলি ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস করে বাড়িতে আসেন। কয়েকদিন পর মাস্টার্সে ভর্তির জন্য তার কলকাতায় যাওয়ার কথা ছিল।
মতিহার থানা পুলিশ জানায়, সকাল ১০টার দিকে শিউলির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক বিভাগে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে শিউলির মৃত্যু কিভাবে হয়েছে বলে জানায় পুলিশ।
শিউলির মেজো বোন হাওয়া বেগম বলেন, সকাল ৯টার দিকে শিউলি ঘরে টিভি দেখছিলো এসময় তাকে দেখে বাড়ির বাইরে যায় আমি। কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি দরজা বন্ধ। অনেক ডাকার পর কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় ঘরের চালের বাশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তিনি আরো বলেন, শিউলি এসএসসিতে ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। সে ব্র্যাকের বৃত্তি নিয়ে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো।
ইত্তেফাক/জামান