ভারতীয় নাগরিককে হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বাংলাদেশে ১৭ মাস সাজাভোগ করে দেশে ফিরে গেলেন ভারতীয় নাগরিক হাছেন আলী (২৮)। মঙ্গলবার সকাল ১০টায় হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। 

এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। হাছেন আলী (২৮) ভারতের দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার চন্ডিপুর গ্রামের শরিফ উদ্দিন আহম্মদের ছেলে।

বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ কবীর বলেন, ‘১৭ মাস আগে হাছেন আলী দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিরল থানায় মামলা হওয়ায় গত বছরের ২০ ফেব্রুয়ারি দিনাজপুরের একটি আদালত তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

আরও পড়ুন: নিখোঁজ প্রিসাইডিং অফিসারের মরদেহ উদ্ধার

‘এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলেন। পরবর্তীতে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/নূহু