এখনও পর্যন্ত তিনি বলিউডে পা রাখেননি। পারিবারিক ধারা মেনে শিগগিরই দেখা যাবে সিলভার স্ক্রিনে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার কথা বলা হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নভ্যার ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
ইতিমধ্যে আগামী প্রজন্মের কাছে ফ্যাশন আইকন হিসেবে নিজের ইমেজ গড়ে তুলেছেন। কখনও বন্ধুদের সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন ওয়েব ওয়ার্ল্ডে। কখনও বা ছুটির মেজাজে নভ্যাকে দেখেছেন অনুরাগীরা।
এবার তার নাচের পারফরম্যান্সও পরখ করা যেতে পারে। আর সে সুযোগ করে দিলেন নভ্যা নিজে। সম্প্রতি নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
এই ভিডিও দেখে বলিউড পণ্ডিতরা বলাবলি শুরু করেছেন, খুব তাড়াতাড়িই হয়তো বলিউডে পা রাখবেন নভ্যা। যদিও তার মা শ্বেতা আগে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে মেয়ের পড়াশোনার দিকেই কড়া নজর রয়েছে পরিবারের। অভিনয়ের কোনও পরিকল্পনা নেই। বলিউড লাইফ।
#delhiwaligirlfriend . . . . #navyananda #navyanavelinanda
A post shared by Navya Naveli Nanda (@navya__nanda) on May 8, 2017 at 6:03am PDT
ইত্তেফাক/আনিসুর