বগুড়ার শেরপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাঙ্গালি নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি পাড়ায় আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
 
নিহতরা হলেন- নলডিঙ্গি পাড়ার আব্দুল আলীমের কন্যা বৃষ্টি (৬) ও তার খেলার সাথী  ফরহাদের কন্যা ফারজানা (৭)। 
 
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম রব্বানী জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টি তার খেলার সাথী ফারজানাকে নিয়ে মায়ের সাথে পাশের বাঙ্গালি নদীতে গোসল করতে যায়। বৃস্টির মা তাদের রেখে নদীর পাড়ে রোদে কাপড় শুকানোর জন্য আসলে তারা নদীতে নেমে পড়ে এবং ডুবে মারা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকরে ছায়া নেমে আসে।