জুটি বাঁধলেন জুহি-প্রীতি

দুজনেই রুপোলি পর্দার স্বনামখ্যাত অভিনেত্রী। একই দুনিয়া থেকে এলেও জুহি চাওলা এবং প্রীতি জিন্তাকে কখনও একসঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে দেখা যায়নি। কিন্তু এবার একসঙ্গে দুজনকে দেখা যাবে ক্রিকেট ফিল্ডে। আইপিএল-এ লাইভ কমেন্ট্রি করেছেন এই দুই বলিউড সুন্দরী। আইপিএল এ জুহি ও প্রীতি কেকেআর ও কিংস ইলেভেন পাঞ্জাবের মালিকানার সঙ্গে যুক্ত।
 
ইউসি নিউজ মশালা কমেন্ট্রি, সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে কারণ আইপিএল লাইভ কমেন্ট্রিতে নয়া অভিনবত্ব এনেছে তারা। মঙ্গলবার রাতে কেকেআর ও পঞ্জাবের মধ্যকার ম্যাচে এই দুই সুন্দরীকে লাইভ কমেন্ট্রি করতে দেখা যায়। 
 
 
প্রসঙ্গত, এই প্রথম ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বলিউড থেকে দুজন অভিনেত্রী তো বটেই, একসঙ্গে দুজন নারীকে কমেন্ট্রি বক্সে দেখা গেল।
 
এর আগে সাইফ আলি খানের সঙ্গে কমেন্ট্রি করেছিলেন প্রীতি। তবে জুহির এটা প্রথমবার। এরআগে কখনও সঞ্চালনাও করতে দেখা যায়নি জুহিকে। ম্যাচে অবশ্য জুহির কেকেআরকে ১৪ রানে হারিয়েছে প্রীতির পাঞ্জাব। তাই ম্যাচ শেষে প্রীতিই বেশি উচ্ছ্বসিত ছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/রেজা