বৌদ্ধ পুর্ণিমার বন্ধ থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে সকল প্রকার আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। ফলে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকায় আটকা পড়েছে পণ্য বোঝাই কয়েক শত ট্রাক।
তবে দু-দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
ভারতের পেট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র জানান বৌদ্ধ পুর্নিমার বন্ধ থাকায় আমদানি- রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে। বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি ওমর শরীফ জানান, বৌদ্ধ পুর্ণিমায় সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারত-বাংলাদেশ যাতয়াতকারী পাশপোর্ট যাত্রীদের চলাচল রয়েছে স্বাভাবিক।
ইত্তেফাক/সাব্বির