গাইবান্ধা উপজেলার পূর্ব বেলকা গ্রামের বাবুর মিয়ার স্ত্রী মালেকা বেগমকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাস জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম গোলাম কিবরিয়া বুধবার এ রায় দেন।
বুধবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আনোয়ারুল হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে পাঁচশ' গ্রাম গাজাসহ তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ কারাদণ্ডাদেশ দেন।
ইত্তেফাক/জামান