পিরোজপুরের কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযান চালিয়ে সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকা থেকে প্রায় দু'হাজার মিটার নিষিদ্ধ জাল, চরগড়া ও কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্যে ৫০হাজার টাকা।
বুধবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেনের উপস্থিতিতে ওই সব জাল কাউখালী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশ ফাঁড়ির ইন-চার্জ মো. আসাদুজ্জামান হারুন।
ইত্তেফাক/জামান