খুলনায় চার ড্রাম জ্বালানি তেল জব্দ

 
খুলনায় ভৈরব নদীর নগরঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চার ড্রাম চোরাই জ্বালানি তেল জব্দ করেছে। বুধবার বেলা ১১টার দিকে দিঘলিয়া থানা পুলিশ স্থানীয় বকতিয়ারের দোকান থেকে এ তেল জব্দ করে।
 
দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে ফরমাইশখানাস্থ নগরঘাটের বকতিয়ারের তেলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অন্যান্য তেল ক্রয়ের কাগজপত্র থাকলেও সে চারটি ড্রাম ভর্তি ১৮০ লিটার জ্বালানি তেলের কোন কাগজপত্র দেখাতে পারেনি। যে কারণে তা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়। এ সময় সাইদুল পালিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
 
ইত্তেফাক/জামান