রাজশাহী সরকারি সিটি কলেজে বার্ষিক পরীক্ষায় অসদাচরণের অভিযোগে এক শিক্ষার্থীর খাতা কেড়ে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের কর্মীরা পরীক্ষা ভণ্ডুল করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই ২১৮ নম্বর কক্ষে এক ছাত্রী অসদাচরণ করায় শিক্ষক তার খাতা নিয়ে নেন।
ছাত্রলীগের কর্মীরা খাতা ফিরিয়ে দিতে চাপ দিলে বাকবিতণ্ডা হয়। এরপর ছাত্রলীগের কর্মীরা অন্য সব কক্ষ থেকে শিক্ষার্থীদের জোরপূর্বক বের করে নিয়ে আসেন। এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব বলেন, পরে বিষয়টির মীমাংসা হয়েছে।
ইত্তেফাক/জামান