পাবনার চাটমোহরে পৃথক ঘটনায় বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, বুধবার দুপুরে ঢাকা-দিনাজপুর রেলপথের চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া এলাকায় দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেসে কাটা পড়ে নিহত হয়েছেন হোগলবাড়িয়া গ্রামের কৃষক মৃত মাতু খার ছেলে ফরিদ উদ্দিন খা (৪৫)।
এলাকাবাসী জানান, ফরিদ মাঠে গরু রেখে রেললাইনের পাশে গাছের নিচে রেলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দুপুর ১২টার দিকে দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেসে সে কাটা পড়ে।
অপরদিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামের আকাতুল্লাহর ছেলে বাকিবিল্লাহ (৫০) পার্শ্ববর্তী ভরতপুর গ্রামে বোনের বাড়িতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। অটোভ্যান চালক বাকিবিল্লাহ ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয় এবং ঘটনাস্থলেই মারা যান।
ইত্তেফাক/জামান