মৌলভীবাজারের ফুলতলা বিওপি ও বড়লেখার বিওসিটিলা বিওপি সীমান্তে বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে ছয় লাখ টাকার ভারতীয় অবৈধ মদ ও কাঠ জব্দ করেছে ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। আটককৃত মাদকগুলো জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ মাধবকুণ্ড বনবিটে জমা দিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, জুড়ীর ফুলতলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. মামুন অর রশিদ এবং মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক মো. এমদাদ হোসেনের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১৮২৬ হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের এলভেনটিলা ও সাগরনালে পৃথক দুইটি অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার ১০৩ বোতল অবৈধ মদ জব্দ করেন।
অপরদিকে বড়লেখার বিওসিটিলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ডিমাই এলাকা হতে ১৩০.৫৪ ঘনফুট অবৈধ সেগুন, মেহগনি ও আকাশমনি কাঠ উদ্ধার করেন। যার সর্বমোট সিজার মূল্য প্রায় ছয় লাখ টাকা। ৫২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল কবির জানান, জব্দকৃত মাদক জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং কাঠ মাধবকু- বনবিট অফিসে জমা দেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান