জগন্নাথপুরে রুলার চাপায় শ্রমিক নিহত

 
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পৌর শহরের বটেরতল নামকস্থানে বুধবার বিকেল সাড়ে ৫টায় এলজিইডি সড়কের পুন:সংস্কার কাজ চলাকালীন সময়ে রুলার চাপায় রইছ উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
 
রইছ উদ্দিন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনীগঞ্জ গ্রামের আপ্তর আলীর পুত্র। খবর পেয়ে থানার এস আই সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী ও সড়কের সংস্কার কাজের অন্যান্য শ্রমিকরা জানান, নিহত রইছ  সড়কে কাজ করছিলেন। এসময় রুলার চালক ওলিউর রহমান তাকে চাপা দিলে শ্রমিক রইছ উদ্দিন গরম ভিটোমিনের উপর চিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। নিহত রইছ উদ্দিন নূরা কন্ট্রাকশনের ঠিকাদার নুরুল আমীনের শ্রমিক বলে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান