ভারত মাতাচ্ছেন বিবার, দর্শক সারিতে মালাইকা-অর্জুন’রা

 
পাঁচ দিনের সফরে ভারতে এসেছেন কানাডার জনপ্রিয় সঙ্গীত তারকা জাস্টিন বিবার। মঙ্গলবার রাতে ভারতের মুম্বাইয়ে আসেন তিনি। এরপর থেকে বিবারের ভারতীয় ভক্তদের উৎসাহের যেন শেষ নেই, এই ভক্ত তালিকায় রয়েছেন বলিউডের নামিদামি সুপারস্টাররাও।
 
বিবার এরমধ্যে অংশ নিয়েছে মুম্বাই কনসার্টে। ট্যুরের শিডিউলে গতকাল মুম্বাই কনসার্টে দর্শক মাতাতে স্টেজে উঠেন তিনি। পরিবেশন করেন তার জনপ্রিয় বেশকিছু গান। বিবার জ্বরে তখন মুম্বাই ডিওয়াই পাতিল স্টেডিয়াম কানাই কানাই ভরপুর। চারিদিকে চিৎকার, বিবার, বিবার আর বিবার।
 
মজার বিষয় হচ্ছে বিবারের এই কনসার্টে সাধারণ ভক্তদের পাশাপাশি দর্শক সারিতে বসে ছিলেন বলিউড নায়িকা মালাইকা আরোরা, আলিয়া ভাট, অর্জুন রামপাল, সোনালী বেন্দ্রে, আরবাজ খানের মতো তারকারা।
IMG0
বিবারের ভারত সফরকালে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন আয়োজকরা। তার সামগ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণে নিয়োজিত আছেন সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী শেরা।
 
ভারতীয় গণমাধ্যমগুলোতেও বিবারের আয়োজন নিয়ে ফলাওভাবে খবর প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, কানাডার জনপ্রিয় এ সংগীততারকার প্রথম ভারত সফর এটি। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মুম্বাই বিমানবন্দরে পা রাখেন তিনি। এনডিটিভি।
 
ইত্তেফাক/আনিসুর