পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহষ্পতিবার সকালে কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী প্রধানমন্ত্রীর শোকবার্তা নিয়ে শহরের ধাক্কামারাস্থ রবি মাহমুদের বাসভবনে যান।
তিনি নিহতের স্ত্রী লায়লা আরজুমান্দ আরা স্বপ্না ও দুই ছেলের প্রতি সমবেদনা জানিয়ে দলীয়ভাবে সহযোগীতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বলে তিনি জানান।
এ সময় সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, আব্বাস আলী, সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, আবু তোয়াবুর রহমান, সফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৯ মে মঙ্গলবার সদর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের হেলিপ্যাড নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় রবি মাহমুদ নিহত হন।
ইত্তেফাক/কেকে