ফুটবলার ডেভিড বেকহ্যামের সিনেমা মুক্তি পাবে কাল

কাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত চলচ্চিত্র ‘কিং আর্থার : লিজেন্ড অব দ্য সোর্ড’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটিতে অভিনয় করেছেন সাবেক ব্রিটিশ ফুটবোর ডেভিড বেকহ্যাম। ক্যারিয়ারের বেশির বাগ সময় ফুটবলারের চেয়ে বেকহ্যমকে একজন ফ্যশন মডেল হিসেবেই বেশি ভক্তদের মধ্যে আলোচনায় থাকতে হতো।
 
অনেক বিজ্ঞাপন ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রেও অভিনয় করলেও এবারই কোন সিনেমায় অভিনয় করলেন। এই ছবিতে বেকহ্যামের সঙ্গে আরো অভিনয় করেছেন, চার্লি হুন্নাম, আস্ত্রিদ বার্গেস ফ্রিজবে, জুড ল, এরিক বানাসহ আরও অনেকে।
 
 
ছবিটি পরিচালনা করেছেন ‘শার্লক হোমস’খ্যাত পরিচালক গাই রিচি। ছবির বেশকিছু পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এমনই একটি ছবিতে দেখা যায় বেকহা্মে একজন স্কারি রোগী হিসেবে। পুরো শরীরে চর্মরোগ নিয়ে ঘুরছেন। দেখলে চেনা যাবে না। অপর একটি ছবিতে একজন সৈনিকের পোশাকে সজ্জিত। তার কোমরে তলোয়ার এবং তাকে দলনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন।
 
আরেকটি ছবিতে দেখা যায় একেবারে অচেনা বেকহামকে। তিনি যেন কয়েক শ বছর আগের কোনো যোদ্ধা। ইউরোপীয় পরিভাষায় ‘নাইট’। তরবারির আঘাতে ক্ষতবিক্ষত তার মুখ। দাঁতে সবুজ আভা। এবড়ো- থেবড়ো করে কাটা চুল। দৃষ্টিতে আদিম রুক্ষতা। এর আগে বেকহামকে কয়েকটি ডকুমেন্টারিতে দেখা গেলেও, এই প্রথম তাকে কোনো চলচ্চিত্রে পূর্ণাঙ্গ অভিনেতার চরিত্রে দেখা যাবে। ডেইলী মেইল।
 
 
ইত্তেফাক/রেজা