মুক্তাগাছায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

 
ময়মনসিংহে মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম স্মরণ (১১)। সে স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুরে মুজাটি মধ্যপাড়া ভাটবাড়িতে এ ঘটনা ঘটে ।
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাস চালক বিশ্বজিতের ছোট ছেলে স্মরণ বাড়ির কাছে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
 
মুক্তাগাছা থানার ওসি মো. আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে