সীমান্তে ফের উত্তেজনা

তিন পাকিস্তানি ও এক ভারতীয় সৈন্যসহ নিহত ৭

ভারত এবং পাকিস্তানের সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি লংঘনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুই পক্ষের গোলাগুলিতে তিন পাকিস্তানি এবং এক ভারতীয় সৈন্যসহ ৭ জন নিহত হয়েছেন। এছাড়া পারস্পারিক গোলাগুলিতে পাকিস্তানের এক ও ভারতের দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান সেনাবাহিনী সোমবার রাতে অস্ত্রবিরতি লংঘণ করে মর্টার নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে এক ভারতীয় সৈন্যসহ তিনজন নিহত হন। ভারতীয় সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। ভারতের হামলায় সীমান্তের সাতটি সেনা ক্যাম্প ধ্বংস হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর দাবি। তবে পাকিস্তান অভিযোগ করেছে, ভারতই আগে হামলা চালায়। তারা পাল্টা জবাব দিয়েছে। ভারতের হামলায় পাকিস্তানের তিন সেনা এবং এক বেসামরিক নাগরিক নিহত হন। -ডেইলি সাবাহ