আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যচে টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই ম্যাচে খেলতে পারবেন না। অধিনায়কের দায়িত্ব সামলাবেন সাকিব আল হাসান। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
 
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), নিয়াল ও’ব্রেইন, অ্যন্ড্রু বালবিরিনি, স্টুয়ার্ট থম্পসন, গ্রে উইলসন, কেভিন ও’ব্রায়ের, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাঘ, পিটার চেজ।
 
ইত্তেফাক/রেজা