বলিউড তারকা আরবাজ খান ও মালাইকা আরোরার বিবাহ বিচ্ছেদের আবেদন বৃহস্পতিবার মঞ্জুর করেছে বান্দ্রা পারিবারিক আদালত। এরমধ্য দিয়ে প্রায় ১৮ বছরের সংসার ভেঙ্গে গেল।
গত বছর থেকেই আরবাজ ও মালাইকা দাম্পত্য জীবনে জটিলতার তৈরী হয়। এরপর দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন। গত নভেম্বরে তারা সমঝোতার ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন।
এই বিবাহ বিচ্ছেদ ঘোষণার আগেরদিনও আরবাজ ও মালাইকা দুজন মিলে একসঙ্গে মুম্বাইয়ে গিয়েছিলেন জাস্টিন বিবারের কনসার্টে। সেদিন ফটোসেশনেও অংশ নেন। কানসার্টে তাঁদের হাসিখুশি চেহারা দেখে কেউ ধারণাই করেননি ঠিক কী ঘটতে যাচ্ছে এক দিন পর।
একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে গিয়ে আরবাজ ও মালাইকার পরিচয়। ১৯৯৮ সালে একটি গানের ভিডিওতে অভিনয়ের পরের বছরই তাঁরা সেরে নেন বিয়ের কাজ। তাঁদের একমাত্র সন্তান আহরানের বয়স ১৪ বছর। সে মায়ের সঙ্গে থাকবে বলে আদালত জানিয়ে দিয়েছেন। বাবা আরবাজ খান যেকোনো সময় ছেলের সঙ্গে দেখা করতে পারবেন।
বলিউড সূত্রেজানা যায়, মালাইকা এখন অভিনেতা অর্জুন কাপুর ও আরবাজ এক বিদেশীর সঙ্গে ‘প্রেমের’ সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এনডিটিভি।
ইত্তেফাক/রেজা