সাকিবও বিদায় নিলেন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। আইরিশ বোলারদের পেস ও সুইংয়ের সামনে যেন অসহায় টাইগার ব্যাটস্যমানরা। দলীয় ১৪.৫ ওভারে অধিনায়ক সাকিব আল হাসান একটি বাজে শট খেলে আউট হয়েছেন। 
 
সাকিব আউট হওয়া আগে পর পরদুটি বলে দুটি চার মেরে তৃতীয় বলটিতেও চার মারতে গেলে বল ব্যাটের কোণায় লেগে উইকেট কিপারের হাতে চলে যায়।
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ১ ওভার ৫ বলে ৮ রানেই সৌম্য সরকারের উইকেট হারায় টাইগাররা। সৌম্যের পথ ধরে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান ।
 
এরপর শুরু ধাক্কা সামলে নিয়ে জুটি গড়ার দিকে মন দেন তামিম ও মুশফিক। কিন্তু ব্যক্তিগত ১৩ রান করে ম্যাকার্থির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মুশফিকুর।
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৫ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (৩১) ও মাহমুদুল্লাহ (৪)। ডাবলিনে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১৫ মিনিট পর শুরু হয়।
 
এদিকে নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না বাংলাদেশের ওয়ানডে দলের ক্যাপটেন মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
 
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), নিয়াল ও’ব্রেইন, অ্যন্ড্রু বালবিরিনি, স্টুয়ার্ট থম্পসন, গ্রে উইলসন, কেভিন ও’ব্রায়ের, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাঘ, পিটার চেজ।
 
ইত্তেফাক/রেজা