রমজানে মুসলিমদের কষ্ট ভাগ করে নিতে রোজা রাখবেন মিমি

রমজানের সময় মুসলিম ভোটারদের কষ্ট ভাগ করে নিতে ভোটের দিন রোজা রাখবেন পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী প্রার্থী মিমি চক্রবর্তী। গতকাল এক নির্বাচনী জনসভায় নিজেই এই ঘোষণা করেন তৃণমূলের তারকা প্রার্থী। মিমির এই ঘোষণার পর ফের সংখ্যালঘু তোষণের অভিযোগ করছে বিজেপি। ১৯ মে যাদবপুর কেন্দ্রে ভোটগ্রহণ। সেই সময় রমজান চলবে। এ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মুসলিম ভোটারদের অসুবিধার কথা মাথায় রেখে কমিশনের উচিত ছিল রমজান মাসে ভোট না করানো।