ইউটিউবে ঝড় তুলেছে ‘গ্যাংনাম স্টাইল’ খ্যাত সাইয়ের নতুন গান

এখন পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি বার দেখা হয়েছে দক্ষিণ কোরিয়ার আলোচিত গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’। ২০১২ সালের জুলাইয়ে গানটির ভিডিও প্রকাশের পর থেকেই এই গানের বিশেষ নাচের মুদ্রায় নেচেছে গোটা বিশ্ব। ক্রিস গেইল থেকে ব্রিটনি স্পিয়ার্স কেউ বাদ যায় নি গ্যাংনাম জোয়ার থেকে। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় হয়েছিল ‘গ্যাংনাম স্টাইল’।
 
দীর্ঘদিন পর আবারো সেই গায়ক সাই আলোচনায়। বুধবার তিনি ইউটিউবে দুটি নতুন গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশের পর থেকেই হামলে পড়েছে সারা বিশ্বের সাই ভক্তরা।
 
 
‘আই লাভ ইট’ ও ‘নিউ ফেস’ শিরোনামের ভিডিও দুটি শুক্রবার সকালের মধ্যেই এক কোটি বারের বেশি দেখা হয়ে গিয়েছে। আর এতেই বোঝা যাচ্ছে যে সাই ঝড়ে আবারো কেপে উঠবে গোটা বিশ্ব।
 
 
দুটি গানেই ৩৯ বছর বয়সী গায়ক সাইয়ের নতুন নাচের বিশেষ মুদ্রাও দেখতে পাবে ভক্তরা। যেটা ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। সাইয়ের সঙ্গে এবার নেচেছেন অ্যাকশন হিরো লি বুইয়ুন হুন ও কৌতুক অভিনেতা পিকো তারো।
 
ইত্তেফাক/রেজা