পপ তারকা মিলার বিয়ে আজ রাতে

১০ বছরের প্রেম শেষে এবার বিয়ের দিকে পা বাড়ালেন পপ তারকা মিলা ইসলাম। শুক্রবার রাতে, একটু পরেই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা শিল্পী।
 
মিলা সাংবাদিকদের জানান, বিয়ের আকদ এর ঘরোয়া আনুষ্ঠানিকতা হচ্ছে তাদের ডিওএইচএস-বারিধারার ফ্ল্যাটে। যেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। তবে বিবাহোত্তর আনুষ্ঠানিকতা হবে বেশ জমকালো আয়োজনে শিগগিরই।
 
IMG0
 
বরের নাম পারভেজ সানজারি। যিনি বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কর্মরত ছিলেন। তবে এখন কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট হিসেবে।
 
মিলা বলেন, ‌আমাদের দু’জনার প্রেম টানা ১০ বছরের। অতঃপর আজ এশার নামাজের পর আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।
 
ইত্তেফাক/রেজা