যশোরের শার্শার পণ্ডিতপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে সৌহার্দ্য (৩) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সৌহার্দ্য ওই গ্রামের সোহেল রানার ছেলে ও আফরোজা একই উপজেলার আমবটতলা ইসলামপুর গ্রামের আহম্মদ আলী'র মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটি বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায় পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান