নরসিংদীর রায়পুরায় আক্তার হোসেন (৩০) নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে উপজেলার হাইরমারা মোড়ের নিজ দোকানের ভেতর তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় হাইরমারা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও দড়িহাইরমারা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য আক্তার হোসেন দুপুরে জোহর নামাজের পর বাসা থেকে বের হয়ে যান। পরে দুপুরের খাবার খাওয়ার জন্য বাসায় না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন। পরে হাইরমারা মোড়ের নিজ ইলেকট্রনিক্স দোকানের ভেতরে তার লাশ ঝুলতে দেখা যায়।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আমাদের ধারণা, তিনি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি