আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০’ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করার ভিশন।
আজ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতির কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারি কর্মচারী সমিতির আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তাবে বিএনপির বিরোধিতার কথা তুলে ধরে তিনি বলেন, আজকে বিএনপি যে কোন ভালো প্রস্তাব রাখলেই মানতে রাজি না। সব কিছুতেই তারা (বিএনপি) বলে মানি না, মানবো না। ইভিএম পদ্ধতিতে ভোট হবে কি না সেটা দেখবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত জানতে চাইলে আমরা আমাদের মতামত দেব।
ইত্তেফাক/এমআই