বেনাপোলে বসত ভিটা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 
যশোরের বেনাপোলের দূর্গাপুর গ্রামের জনৈক নাজমুল হোসেন মুকুল বসতবাড়ি থেকে ভুক্তভোগীদের উচ্ছেদের চেষ্টা চালাচ্ছেন বলে এক নারী অভিযোগ করেছেন।
 
শনিবার বেনাপোলের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বসত ভিটার প্রকৃত মালিক আনোয়ার হোসেন খোকনের মা রিজিয়া খাতুন লিখিত অভিযোগ করেছেন। তিনি বলেন, 'মুকুল তার পাঁচ শতক জমি আট লাখ টাকার বিনিময়ে এক ছেলে ও এক মেয়ের অংশ থেকে ক্রয় করেছেন। পরবর্তীতে সে তার বাড়ির সীমানা বাড়াতে আমাদের উপর চাপ প্রয়োগ করেছে।'
 
বিষয়টি আদালতে বিচারাধীন থাকা স্বত্বেও মুকুল প্রায় বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে তার পরিবারের উপর হামলার চেষ্টা করছে। এবং অন্যত্র চলে যাওয়ার জন্য আমাদের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে তাদের এবং পরিবারের লোকজনকে রক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন রিজিয়া।
 
ইত্তেফাক/জামান