আটঘরিয়ায় গণধর্ষণ: গ্রেফতার ৪

 
পাবনার আটঘরিয়ায় গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদেরকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাঁদভা ইউনিয়নের হাপানিয়া গ্রামের তোরাব আলীর ছেলে জনাব আলী, বেরুয়ান গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আমিরুল, মাজপাড়া ইউনিয়নের বংশিপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে কাউছার ও দিয়ারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে আনোয়ারুল ইসলাম।
 
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, জনাব আলী এক নারীকে মোবাইল ফোনের মাধ্যমে টাকা ধার দিবে বলে বাড়ি থেকে ডেকে আনে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার একটি মাঠের মধ্যে নিয়ে জোরপূর্বক ওই চারজন তাকে সারারাত ধর্ষণ করে।
 
শনিবার সকালে ধর্ষিতা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ওসি আরো জানায়, শনিবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/জামান