নিউজিল্যান্ডে ক্যান্সার চিকিৎসায় নতুন পরিকল্পনার কথা জানালেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী

নিউজিল্যান্ড রেডিয়েশন অনকোলোজি সেবা আরো উন্নত করতে নতুন পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জোনাথন কোলম্যান একথা জানান। খবর সিনহুয়া’র।
 
তিনি বলেন, নিউজিল্যান্ডে ক্যান্সার মানুষের মৃত্যুর প্রধান কারণ তাই ক্যানসার রোগীদের উন্নত সেবা প্রদান অব্যাহত রয়েছে। ২০১১ সালে রোগ ধরা পড়ার পর পাঁচ বছর বেঁচে থাকা ক্যান্সার রোগীর হার ৬৩ শতাংশ, যা ১৯৯৯ সালের ৫৭ শতাংশ থেকে বেশি। সরকারের গৃহীত দ্রুত চিকিৎসা কর্মসূচির ফলে ক্যান্সার রোগীরা দ্রুত চিকিৎসা সেবা ও বিভিন্ন ধরণের সহযোগিতা পাচ্ছেন, বলেন কোলম্যান।
 
তিনি আরো বলেন, দেশব্যাপী রেডিওশন থেরাপি প্রদানে ভিন্নতা রয়েছে তার মধ্যে কিছু কিছু স্বাভাবিক।
 
জেলা স্বাস্থ্যবোর্ডগুলোর ক্ষেত্রে রেডিয়েশন গ্রহণকারী রোগীদের যত্ন দিতে নতুন জাতীয় রেডিয়েশন অনকোলোজি পরিকল্পনা ২০১৭-২০২১ সাহায্য করবে। পাবলিক রেডিয়েশন অনকোলোজি প্রদানকারী, মন্ত্রণালয়, আঞ্চলিক ক্যান্সার নেটওয়ার্ক ও অন্যান্য সংস্থা পরবর্তী চার বছরের মধ্যে এই পরিকল্পনা কার্যকর করবে। বাসস।
 
ইত্তেফাক/রেজা