জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের ফল রবিবার

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ফল রবিবার প্রকাশ করা হবে।
 
এ পরীক্ষার ফল রবিবার বিকেল ৪টায় যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu H4 Roll No  লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
 
এছাড়া, সন্ধ্যা ৬টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info থেকে ফল পাওয়া যাবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান