চান্দিনায় প্রাইভেটকার ভর্তি ৯০ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার ভর্তি ৯০ কেজি গাঁজাসহ মাজহারুল ইসলাম (২৬) ও আবু তাহের (৪৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (১৩ মে) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাজহারুল ইসলাম কুমিল্লার সদর উপজেলাধীন ধনুয়াখোলা কাজী বাড়ির ছিদ্দিকুর রহমান এর ছেলে। সে প্রাইভেটকারের চালক। আবু তাহের একই উপজেলার কমলাপুর গ্রামের বড় বাড়ির মৃত আব্দুল আজিজ এর ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) মনিরুল ইসলাম জানান, মহাসড়কে টহল অবস্থায় মহাসড়কের তীরচর এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৪-১২৭৭) অভিযান চালিয়ে ৯০কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু