নিলয় দাস স্মরণে বাপ্পা মজুমদার

 
চ্যানেল আইর এর সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘গানের উৎসব সরাসরি’র ১৪ মে পর্বে অংশ নিচ্ছেন বাপ্পা মজুমদার। এ পর্বটি সাজানো হয়েছে নিলয় দাস স্মরণে। 
 
বাপ্পা মজুমদারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিলয় দাসের ভাগ্নি ঐশি।
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া। পরিচালনা করবেন অনন্যা রুমা। চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে বিকেল ২টা ৪০ মিনিট থেকে।
 
ইত্তেফাক/আনিসুর