নাসিরনগরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

 
নাসিরনগরে অজ্ঞাত (১৭) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মহিষবেড়-কুন্ডা মধ্যবর্তী রাস্তার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি পড়ে ছিল। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। 
 
নাসিরনগর থানার পুলিশ পরির্দশক মহিউদ্দিন সুমন বলেন, শনিবার রাতে মহিষবেড় গ্রামে ওরেন্টের আসামি  গ্রেফতার করে নিয়ে আসার সময় রাস্তার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নারীর লাশ দেখতে পাওয়া যায়।
 বিষয়টি থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফরকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এসময় লাশের পাশে একটি ভ্যানটি ব্যাগ পাওয়া যায়। 
 
আজ রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। 
 
পুলিশের ধারণা, কে বা কারা ওই নারীকে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। অজ্ঞাত যুবতীর লাশটির পরনে কালো রঙের বোরকা পরা ছিল। নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।   
 
ইত্তেফাক/কেকে