কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে ও তত্ত্বাবধানে এ পরীক্ষা শেষ হবে আগামী ২৫ মে।
দেশের ২১৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ১৯ হাজার ৪৭২ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন। অভিন্ন প্রশ্নপত্রে একই সময়ে সকল কওমি বোর্ডের আওতাধীন মাদরাসার দাওরায়ে হাদীসের পরীক্ষা হবে। বাসস
ইত্তেফাক/ইউবি