জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার শতকরা ৮১ দশমিক ০৮ ভাগ।
 
রবিবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  এ পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৮১ দশমিক ০৮ ভাগ। রবিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nu<space> H4 <space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল পাওয়া যাবে।
 
 
ইত্তেফাক/ইউবি