সাঈদীর রিভিউ আবেদনের শুনানি শুরু

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হাসাইন সাঈদীকে যুদ্ধাপরাধের দায়ে দেয়া আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আবেদনের শুনানি শুরু হয়েছে।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের মতো শুনানি হবে।
 
শুনানিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে ছিলেন বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
 
ইত্তেফাক/ইউবি
 
ইত্তেফাক/ইউবি