স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনাদের সহযোগিতায় আমরা জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে পেরেছি। ৭৫ এর পর থেকে তারা বিভিন্ন নামে বিভিন্নভাবে আত্বপ্রকাশ করে। আমাদের নিরাপত্তা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দক্ষতার সঙ্গে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
রবিবার রাতে ফেনী মিজান ময়দানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি গত নিবাচনে না এসে ভুল করেছে। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এ দেশের মানুষ তার দাঁতভাঙ্গা জবাব দিয়েছে । নিবাচন সময় মত হবে। তারা সময়মত ঠিকই নিবাচনে আসবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনা নিয়ে বলেন, এ ধর্ষনের ঘটনার তদন্ত চলছে। মামলায় দোষী হলে কেউ ছাড় পাবেনা। আইনের চোখে সব সমান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী -২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহম্মদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি