যৌথ প্রযোজনা তো এভাবে হয় না, যেভাবে এখন হচ্ছে। এখন ৩ জন আর্টিস্ট নিয়ে ৫ দিন পূবাইলে শুটিং করলো, এরপর বাকি সবকিছু দেশের বাইরের শিল্পী ও কলাকুশলী নিয়ে করে ফেলছে, এটা তো হতে পারে না। যৌথ প্রযোজনার নামে এখন যেসব সিনেমা হচ্ছে সেগুলোতে কি আমাদের দেশের প্রতিষ্ঠিত কোনো নির্মাতার নাম দেখেছেন?
ছবির নামের পাশে পরিচালক হিসেবে দেখা যাচ্ছে প্রযোজকের নাম, না হলে প্রোডাকশন ম্যানেজারের নাম! সরকার তো আমাদের মঙ্গলের জন্য এই নিয়ম করেছে। সেই নিয়ম যদি আমাদেরই ক্ষতির কারণ হয় তাহলে তা তো সরকারি কর্মকর্তাদের জানাতে হবে।
কিন্তু আমাদের যেসব সংগঠন আছে সেগুলোর নেতারাই এই যৌথ প্রযোজনার সঙ্গে জড়িয়ে গেছেন।-যৌথ প্রযোজনার চলচ্চিত্র প্রসঙ্গে বরেণ্য অভিনেতা নায়ক রাজ রাজ্জাক
ইত্তেফাক/আনিসুর