কারিনার কাছ থেকে প্রেগন্যান্সি টিপস নিচ্ছেন সোহা

 
দিন কয়েক আগে সোহা আলি খানের মা হওয়ার খবর কনফার্ম করেছিলেন তার স্বামী কুণাল খেমু। আপাতত তাকে নিয়েই ব্যস্ত খান ও খেমু পরিবার। কিন্তু সোহা সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছেন ভাবি কারিনা কাপূরের কাছ থেকে।
 
গত ডিসেম্বরে তৈমুরের জন্ম দিয়েছেন কারিনা। সোহা এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তা কয়েক মাস আগেই পেরিয়ে এসেছেন তিনি। তাই যে কোনও রকম সমস্যার সমাধানে টিপস দিচ্ছেন তিনি। মুম্বাইতে গত শুক্রবার এক অনুষ্ঠানে এ কথা নিজেই শেয়ার করেছেন সোহা।
 
সোহার কথায়, ‘‘ক’মাস আগেই কারিনা তো এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। ফলে ও ভাল বুঝতে পারছে। আমি সারা দিন ওকে প্রচুর প্রশ্ন করি। কী খাব, কোনটা খাওয়া ঠিক নয়, এ সব। আর ও সব প্রশ্নের জবাব দিচ্ছে।’’
 
রবিবার ছিল বিশ্ব মা দিবস। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর সোহার কাছে বেশি স্পেশাল। কারণ এখন তিনি মা হতে চলেছেন। নিজের ভিতরে উপলব্ধি করছেন সন্তানের উপস্থিতি। এ কথা নিজে জানিয়েছেন নায়িকা।
 
ইত্তেফাক/আনিসুর