সিরাজগঞ্জে পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

 
সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে পারিবারিক কলহের জের ধরে পুলিশ সদস্য কর্তৃক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। নিহত চুমকি রানী ভৌমিক (২৬) বেলকুচি উপজেলার খাস সোনামুখী গ্রামের ব্যবসায়ী বাদল কুমার ভৌমিকের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পুলিশ সদস্য নীরোধ কুমার সরকার পলাতক রয়েছেন।
 
নিহতের বাবা বাদল ভৌমিক বলেন, গত ৪ বছর আগে ভাঙ্গাবাড়ি গ্রামের নীল মনি সরকারের ছেলে পুলিশ সদস্য নিরোধের চাকরি নেবার সময় মেয়েকে বিয়ে দেবার প্রতিশ্রুতিতে ১০ লাখ টাকা দিয়ে সহায়তা করে। চাকরির পর তাকে বিয়ে করতে তালবাহানা শুরু করেন নীরোধ। এরপর স্থানীয়দের সহায়তায় অতিরিক্ত কয়েক লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দেয়া হয়। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্ধ চলে আসছিল। 
 
বাদল ভৌমিক জানান, রবিবার বিকালে ঐপুলিশ সদস্য বাড়িতে অবস্থানকালে তাদের মধ্যে বিবাধ সৃষ্টি হলে পায়ের নোখ কেটে শ্বাসরোধে হত্যার পর তিনি পালিয়ে যান। খবর পেয়ে ঐ দিন গভীর রাতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে বাদল ভৌমিক দোষীর শাস্তি দাবি করেন।
 
এদিকে, এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে ক্ষতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/কেকে