কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা ও ছয় বোতল মদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- কুমিল্লার দেবিদ্বারের ভাঙ্গুরী গ্রামের ফজলুল হকের ছেলে অহিদুর রহমান (৩৬), রাজবাড়ির গোয়ালন্দ থানার রিয়াজুদ্দিন পাড়ার গোলাপ শেখের ছেলে মনির শেখ (২২) ও চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি গ্রামের আবদুল বারেকের ছেলে আবদুল সালাম (৪৬)। সোমবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মাহবুবুল ইসলাম ও এসআই এসএম মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমারবাড়িসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে গাঁজাসহ অহিদুর রহমান, মনির শেখ ও মদসহ আবদুস সালামকে আটক করা হয়।
ইত্তেফাক/কেকে