মাদ্রিদ মাস্টার্সের পঞ্চম শিরোপা জিতলেন নাদাল

 
চলতি মৌসুমে ক্লে কোর্টের দুর্দান্ত ফর্ম ধরে রেখে মাদ্রিদ মাস্টার্সের শিরোপা ঘরে তুলেছেন রাফায়েল নাদাল। ফাইনালে নাদাল অস্ট্রেলিয়ান ডোমিনিক থেইমকে ৭-৬ (১০/৮), ৬-৪ গেমে পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছেন।
 
চলতি বছরে নিজের ফেবারিট সার্ফেসে নাদালের জয়ের অনুপাত দাঁড়ালো ১৫-০। সাম্প্রতিক সময়ে মন্টে কার্লো ও বার্সেলোনা ওপেনের শিরোপাও জিতেছেন এই স্প্যানিয়ার্ড। আর এরই ধারাবাহিকতায় ১৪ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী আগামী মাসে শুরু হওয়া বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের ১০ম শিরোপার জন্য শক্তিশালী ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন। এই জয়ে রজার ফেদেরারকে টপকে বিশ্ব ও র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানটিও দখল করেছেন নাদাল। ফাইনাল শেষে নাদাল বলেছেন, ‘আমি জানি ফিট থাকলে আমি ভাল খেলতে পারি। গুরুত্বপূর্ণ শিরোপা জয়ের সব ধরনের দক্ষতা আমার মধ্যে আছে। নিজের লক্ষ্য পূরণে আমি সবসময়ই অবিচল।’
 

ইত্তেফাক/এএম।