পিরোজপুরের কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার বাধাজাল ও কারেন্ট জাল জব্দ করেছে।
সোমবার ভোরে কচাঁ নদীর পাঙ্গাসিয়া এলাকা থেকে এ সব জাল জব্দ করা হয়। পরে উপজেলা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে জাল নষ্ট করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোশারেফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান হারুন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি