পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ভারতের নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ স্থগিতের জন্যে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে আবেদন জানাচ্ছে ভারত। কুলভূষণ সুধির যাদবের সাজা ঠেকাতে দিল্লীর আইনজীবীরা আজ সোমবার আন্তর্জাতিক আদালতের কাছে এ অাবেদন জানাবেন।
গত বছর বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে যাদবকে গ্রেফতার করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে পাকিস্তান ভারতীয় নাগরিক কুলভূষণ সুধির যাদবকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
পাকিস্তানী কর্মকর্তারা দাবি করছেন, ‘যাদব ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন।’ তবে ভারত পাকিস্তানী কর্মকর্তাদের এ দাবি নাকচ করে জানান তিনি গুপ্তচর নন।
IMG0
আদালত এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘ভিয়েনা কনভেনশনের গুরুতর লংঘনের’ অভিযোগ এনে হেগের আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে।
নয়াদিল্লীর মতে, যাদবকে আটক করার পর দীর্ঘ সময় ভারত কিছু জানতে পারেনি। পাকিস্তান যাদবকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা এ ব্যাপারে ভারতকে ‘জানাতে ব্যর্থ হয়েছে’।
ইত্তফোক/ইএচএম