জেনেভায় ষষ্ঠ দফার সিরীয় শান্তি আলোচনা শুরু

জেনেভায় সিরিয়া বিষয়ক ষষ্ঠ দফার শান্তি আলোচনা অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ আলোচনা ১৬ মে শুরু হওয়ার কথা রয়েছে। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা সোমবার উদ্বোধনী সংবাদ সম্মেলন করেছেন।
 
সিরিয়ার সরকারি ও বিরোধী, ‘মস্কো’ ও কায়রো গ্রুপের প্রতিনিধিরা ষষ্ঠ দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন। মধ্যস্থতাকারী স্টাফান ডি মিস্তুরার মাধ্যমে সিরিয়ায় সরকার গঠন, সংবিধানের খসড়া প্রণয়ন, নির্বাচন অনুষ্ঠান ও সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে আলোচনা করা হবে। ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত সেখানে এ আলোচনা চলবে। এ দফার আলোচনায় বিভিন্ন গ্রুপের মধ্যকার প্রধান মতপার্থক্য দূর করার চেষ্টা করা হবে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির