যশোরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কোটি টাকা বরাদ্দ

চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির মাধ্যমে যশোর জেলার ৮টি পৌরসভায় এক কোটি ১৮ লাখ ৫২ হাজার ৭০২ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই অর্থে ১৫০টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
 
প্রথম পর্যায়ে ১১৯টি প্রকল্প এবং দ্বিতীয় পর্যায়ে ৩১টি প্রকল্পের জন্য এ বরাদ্দ দেয়া হয়েছে।
 
প্রকল্পের কার্যক্রমের মধ্যে গ্রামিণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, ধর্মীয়-সামাজিক ও জনকল্যামূলক প্রতিষ্ঠান উন্নয়ন এবং সোলার প্যানেল স্থাপনে ব্যয় করা হচ্ছে।  জেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এ কর্যক্রম বাস্তবায়ন করছে।
 
 
ইত্তেফাক/ইউবি