বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রেক্ষিতে নিরাপদ থাকতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কিছু পরামর্শ প্রদান করেছে। প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ রাখা, সফটওয়্যার নিয়মিত হালনাগাদ করা সহ কয়েকটি পরামর্শ প্রদান করা হয়েছে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া বৈশ্বিক র্যানসমওয়্যার ভাইরাস ওয়ান্না ক্রাইয়ের মাধ্যমে ১৫০টি দেশে ২ লক্ষাধিক এর শিকার হয়েছে। বাংলাদেশেও এর আক্রমণের সম্ভাবনা রয়েছে এবং কিছু জায়গায় সংক্রমণের কথাও শোনা গিয়েছে। এই প্রেক্ষিতে সোমবার জনস্বার্থে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রেক্ষিতে সাইবার অস্ত্র wanna cry এর আক্রমণ থেকে নিরাপদ থাকতে ব্যক্তি/প্রতিষ্ঠানকে বর্ণিত করণীয়সমূহ অনুসরণ করার পরামর্শ দেয়া হলো।
IMG0
এছাড়া এই বিষয়ে বিস্তারিত জানার জন্য https://www.cirt.gov.bd/wannacry-ransomeware-how-to-protect-yourself/ লিংকটি ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির