মোহনগঞ্জে মাদকসহ গ্রেফতার ১

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ২৭’শ ৫০ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সবুজ নেত্রকোনা সদর উপজেলার মসুয়া গ্রামের হোসেন আলীর ছেলে।

রেলওয়ে জিআরপি ফাড়ির উপ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, ঐ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ঢাকা - মোহনগঞ্জ রেলপথে ইয়াবাসহ বিভিন্ন মাদক চালান করে আসছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে নগদ ১৩ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ইত্তেফাক/নূহু